ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে মরিনিওর দ্বারস্থ পর্তুগাল

ক্রীড়া প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ পিএম
০১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোর পোর্টফোলিওতে সব আছে। শুধু নেই একটি বিশ্বকাপ। সবশেষ বিশ্বকাপে এ আফসোস ঘুচে গেছে তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির। ২০২৬ সালে রোনালদোর আক্ষেপ ঘোচাতে এবার উঠে পড়ে লেগেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। জোসে মরিনিওর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে তারা। পরের বছরের ফিফা বিশ্বকাপে পর্তুগালের জাতীয় দলের কোচ হিসেবে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা এখন প্রবল।

বর্তমানে তুরস্কের ক্লাব ফেনারবাচের দায়িত্বে আছেন মরিনিও। ক্লাবটি এখন গালাতাসারাইকে তিন পয়েন্টে পেছনে রেখে তুর্কি লিগের শিরোপার লড়াইয়ে আছে। সিএনএন পর্তুগালের খবর অনুযায়ী, ফেডারেশন মরিনিওর রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করতেও প্রস্তুত। আর গোল-এর প্রতিবেদন বলছে, চুক্তি প্রায় চূড়ান্ত।

যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো ও জোসে মরিনিওর পুনর্মিলনও দেখা যেতে পারে। রিয়াল মাদ্রিদে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই দুজন একসঙ্গে থেকে বড় সাফল্য পেয়েছিলেন। কিছুদিন আগেও গুঞ্জন ছিল রোনালদো হয়তো সৌদি লিগ ছেড়ে মরিনিওর ফেনারবাচেতে যোগ দেবেন। সেটা না হলেও, এবার তারা আবারও জাতীয় দলে এক হতে পারেন।

পর্তুগালের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ ভালো। জুনের ৪ তারিখ জার্মানির বিপক্ষে নেশনস লিগের সেমিফাইনাল খেলতে নামবে তারা। এরই মধ্যে কোচিং নিয়ে আলোচনা চলছে, জানিয়েছে পর্তুগিজ গণমাধ্যম।

মরিনিওও একাধিকবার বলেছেন, জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছে তার রয়েছে। ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার ক্যারিয়ার শেষ হওয়ার আগে এটা করতে চাই। তবে আমার ক্যারিয়ার এখনও অনেকটা বাকি, তাই এখনই সেটা হবে না। দেখা যাক সুযোগ আসে কিনা।

মরিনিওর সাফল্যমণ্ডিত কোচিং ক্যারিয়ারে পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম হটস্পারের মতো ক্লাব আছে। তবে তিনি এখনও কোনো জাতীয় দলের কোচ হননি। এবার হয়তো সেই স্বপ্নপূরণের পালা!

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৬ এপ্রিল ১৯৭১: শপথের প্রতীক্ষা ও রণক্ষেত্রের আর্তনাদ

মুজিবনগর ও আমাদের প্রথম সাংবিধানিক পরিচয়

১২ এপ্রিল ১৯৭১: সরকারের পূর্ণাঙ্গ অবয়ব ও বালারখাইলের রক্তাক্ত ট্র্যাজেডি

রক্ষাকালী মন্দির গণহত্যা: পাবনার এক রক্তাক্ত অধ্যায়

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তাজউদ্দীন আহমদের প্রথম ভাষণ

১১ এপ্রিল ১৯৭১: তাজউদ্দীন আহমদের ভাষণ ও সংগঠিত প্রতিরোধের সূচনা

১০ এপ্রিল ১৯৭১: বাংলাদেশের প্রথম সরকার ও স্বাধীনতার সনদ

১০ এপ্রিল ১৯৭১: যখন যুদ্ধের অন্ধকারে জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্রের আইনি সূর্য

০৫ এপ্রিল ১৯৭১: বহুমুখী যুদ্ধ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

৩১ মার্চ ১৯৭১: নাথপাড়ার রক্তগঙ্গা ও বিশ্ববিবেকের গর্জন

১০

৩০ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও বিশ্ববিবেকের জাগরণ

১১

ইতিহাসের অবিনশ্বর নক্ষত্র: শহীদ শাফী ইমাম রুমী

১২

২৯ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও আত্মাহুতির এক নৃশংস অধ্যায়

১৩

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ

১৪

২৮ মার্চ ১৯৭১: ধ্বংসযজ্ঞের ছাপ আর বাঙালির সুসংগঠিত প্রতিরোধ

১৫

২৭ মার্চ ১৯৭১: বিশ্ব জানল, বাংলাদেশ স্বাধীন

১৬

২৬ মার্চ ১৯৭১: একটি জাতির রক্তক্ষয়ী সূর্যোদয় ও স্বাধীনতার ঘোষণা

১৭

গণহত্যার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ / ২৫শে মার্চের কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

১৮

২৫ মার্চ, ১৯৭১: ইতিহাসের কলঙ্কিত কালরাত ও বিভীষিকাময় গণহত্যা

১৯

২৪ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন আর চূড়ান্ত প্রস্তুতির দিন

২০