ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

মঙ্গল শোভাযাত্রার অবসান: অমঙ্গলের সংস্কৃতি!

আনিস আহম্মেদ
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম
মঙ্গল শোভাযাত্রার অবসান: অমঙ্গলের সংস্কৃতি!

খবরে দেখলাম, এবারের নববর্ষে—এই পহেলা বৈশাখে—মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে পূর্বেকার নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা কিংবা আনন্দ শোভাযাত্রা—কোনো নাম নিয়েই বিতর্কের অবকাশ থাকে না, যদি না সেই নাম পরিবর্তনের পেছনে একধরনের সাম্প্রদায়িক চিন্তাধারা কাজ করে। তবে অনেকেই জানেন না যে ধর্ম ও সংস্কৃতি এক জিনিস নয়।

সংস্কৃতি দেশ ও স্থানভিত্তিক, ধর্ম কোনো স্থানের অধীনে নয়। কাজেই একই ধর্মের অনুসারী ভিন্ন ভিন্ন সংস্কৃতি অনুসরণ করতে পারেন; আবার একই সংস্কৃতির মধ্যে ভিন্ন ভিন্ন ধর্মের লোকের অবস্থান থাকতে পারে। সংস্কৃতি হচ্ছে একটি অসাম্প্রদায়িক সত্য ও সত্তা।

যারা 'মঙ্গল' শব্দটির মধ্যে ভিন্ন ধর্মের আভাস পান, তাঁরা কি জানেন যে আমাদের সপ্তাহের প্রতিটি দিনের নামের উৎপত্তি কোনো না কোনো দেব-দেবতার নাম অনুসারে? তাই বলে কি আমরা সপ্তাহের নামগুলো পরিহার করব? আর কেবল বাংলাই বা কেন—ইংরেজিতেও সপ্তাহের দিনগুলোর নাম প্রাচীন আমলের দেব-দেবীর নামানুসারে। কই, ইংরেজি সপ্তাহের দিনগুলোর নামের তো কোনো পরিবর্তন করা হয়নি! তবে 'মঙ্গল' নিয়ে এই অ্যালার্জি কেন?

আর 'মঙ্গল' শব্দটির যে ইতিবাচক অর্থ রয়েছে—যা অমঙ্গলের বিপরীত—সেটিও কি আমরা ভুলে যাবো? সংস্কৃতির মধ্যে ধর্মের প্রভাব খাটানো কোনো ক্রমেই সমীচীন নয়। এমনকি যে আরব দেশে ইসলাম ধর্মের উৎপত্তি, তারাও নিজেদের পরিচয় দেওয়ার সময় বলেন না যে তারা মুসলিম, তারা বলে তারা আরব। সেখানেও বিয়ের মতো শুভ অনুষ্ঠানে উলুধ্বনি দেওয়া হয়—ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই তা করে।

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূত্রপাত হয়েছে ভাষা ও সংস্কৃতির মুক্তির আহ্বান থেকে। ’৫২-র ভাষা আন্দোলন কিংবা ’৬১-তে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপনের আন্দোলনই বাঙালিকে তার জাতিসত্তার পরিচয় দিয়েছে।

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের পেছনে কী কারণ থাকতে পারে? 'মঙ্গল' যদি পরিত্যাজ্য হয়, তবে 'আনন্দ'ও কি সংস্কৃতিজাত শব্দ নয়?

আর সাংস্কৃতিক এই বিশাল উদযাপনকে যারা রাজনীতির রঙে রাঙাতে চান, তারাও ভুল করছেন। প্রতীকী মুখোশ কিংবা মূর্তি থাকতেই পারে, কিন্তু তা যেন কল্যাণের বার্তা বহন করে। কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের ব্যঙ্গাত্মক কিছু থাকলে, তা সার্বজনীন আনন্দকেই বিভাজিত করতে পারে।

বর্ষবরণের এই শোভাযাত্রার নাম যাই হোক না কেন, তা যেন সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য মঙ্গলের বার্তা বয়ে আনুক—সেটিই কাম্য। আমরা যেন সকলে মিলে গাইতে পারি:

“এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো কার।”

সেই সাফল্যের সূর্যোদয়ের প্রত্যাশী বাংলাদেশের সকল বাঙালি।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পাতায় এক বীরের পদচ্ছাপ / নৌ-কমান্ডো এনামুল হক ও অপারেশন জ্যাকপট

দুর্ধর্ষ সাঁতারু মুক্তিবাহিনীর অজানা বীরত্বগাথা

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ভারত

ফ্রান্স থেকে বাংলাদেশ / প্রিয়ভূমি’র টানে ৮ নৌসেনার দুঃসাহসিক পলায়ন

ছিনতাইকারীদের ধাক্কা, সড়কে পড়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

৫ বছরে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার আশ্বাস অ্যামচেমের

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র / ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ে কাবু দেশ

সিরিয়ায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

১০

রুশ সাংস্কৃতিক কেন্দ্রে ‘অপারেশন জ্যাকপট ডে’ স্মারক অনুষ্ঠান ১৬ আগস্ট

১১

গোল্ডেন জিপিএ-৫ পেলো সুনামগঞ্জের কাঙ্ক্ষিতা

১২

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

১৩

১৩ বছর পর রাজাকার আজাদের আত্মসমর্পণ ও আপিল, শুনানি ১৭ আগস্ট

১৪

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

১৫

ইলিয়াস আলী গুম মামলা: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানোর আদেশ বহাল

১৭

বেড়েই চলেছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল

১৮

বাংলাদেশে ফের বাড়ছে সন্তান জন্মহার, ঝুঁকিতে অর্থনীতি

১৯

দেশের ইতিহাসে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি ভোট

২০