ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

টানা ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন

প্রিয়ভূমি প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫, ০৫:৩৪ পিএম
১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পিএম
টানা ৯ দিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের শেয়ারবাজারে টানা ৯ দিন লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। সে সময় শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত।

নির্ধারিত সময়ের লেনদেন শেষে ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন থাকবে। সোমবার (২৪ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানিয়েছে, আগামী ৩ এপ্রিল সরকার ছুটি ঘোষণা করেছে। সরকারে এই ছুটি ঘোষণার কারণে ৩ এপ্রিল স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকবে। ফলে ঈদ উপলক্ষে ছুটি থাকবে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত। ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় শেয়ারবাজারে লেনদেন হবে না। ঈদের ছুটি শেষে ৬ এপ্রিল থেকে স্টক এক্সচেঞ্জে স্বাভাবিক লেনদেন শুরু হবে।

অর্থাৎ ঈদের ছুটি শেষে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। নিয়মিত লেনদেন শেষে ১০ মিনিট অর্থাৎ দুপুর ২টা ২০ মিনিটে থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ সময়ে শেয়ারের নতুন দাম প্রস্তাব করা যাবে না। তবে ক্লোজিং দামে লেনদেন শেয়ার কেনা-বেচা যাবে।

বর্তমানে রমজান মাস উপলক্ষে দেশের শেয়ারবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০ থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। আর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন রয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন জিপিএ-৫ পেলো সুনামগঞ্জের কাঙ্ক্ষিতা

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

১৩ বছর পর রাজাকার আজাদের আত্মসমর্পণ ও আপিল, শুনানি ১৭ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

ইলিয়াস আলী গুম মামলা: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানোর আদেশ বহাল

বেড়েই চলেছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল

বাংলাদেশে ফের বাড়ছে সন্তান জন্মহার, ঝুঁকিতে অর্থনীতি

দেশের ইতিহাসে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি ভোট

সামরিক শক্তির প্রচ্ছায়ায় পাকিস্তানের রাজনীতি / আরেকটি অভ্যুত্থানের দিকে কি এগোচ্ছে ইসলামাবাদ?

১০

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন মোড়: সৌদি-তুরস্ক-পাকিস্তান ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’

১১

ছায়ানটে ‘গাই বাংলার গান’ পর্ষদের সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ’ ১০ আগস্ট

১২

চাঁদে আঘাত হানবে রকেটের টুকরো, বিস্ফোরণের শক্তি ৩ টন বোমার সমান

১৩

একটি গান, একটি সংকেত, আর ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক এক রাত / অপারেশন জ্যাকপট: রক্তে লেখা নৌ-সংগ্রামের মহাকাব্য

১৪

ভৌগোলিক বাধায় থমকে গেল ঢাকার বহু বছরের কূটনৈতিক প্রচেষ্টা / “বাংলাদেশ কখনোই আসিয়ানের সদস্য হতে পারবে না”

১৫

১৭১ দিনের বেকারত্ব: প্রশিক্ষণ বিতর্কে অনড় সরকার

১৬

কীভাবে বাংলাদেশের জুলাইয়ের হতাহতের তালিকা প্রমাণ নিয়ে মারাত্মক প্রশ্ন তুলেছিল

১৭

জুলাই-আগস্টের অভ্যুত্থানে অভিযোগকারীকে আসামি এবং ভিকটিমকে বিবাদী করার অভিযোগ

১৮

জুলাই শহীদ গেজেটে আন্দোলন-বহির্ভূত মৃত্যুর নাম যেভাবে অন্তর্ভুক্ত হলো

১৯

হাঁড়ি জ্বলছে না বাসায়, ঢাকা জুড়ে চরম গ্যাস সংকট

২০