ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পুলিশ এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এর ভোলা মসজিদের সামনে থেকে কার্যক্রমে নিষিদ্ধ থাকা দলটির কয়েকশ নেতাকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করে। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মিছিলকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। জবাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

ঘটনা সম্পর্কে গুলশান থানার ওসি দাউদ হোসেন জানান, মিছিলের সময়ই ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল বিস্ফোরণের পর উদ্ধার করা হয় আরও পাঁচটি অবিস্ফোরিত ককটেল। একই সাথে সেখান থেকে দুজনকে আটক করা হয়। পরবর্তীতে গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা (নম্বর-১৬) দায়েরের পর অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশগ্রহণকারী আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ৩২ জনই মিছিলে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

প্রস্তাবিত নতুন পে স্কেল: কোন গ্রেডে কত বেতনের প্রস্তাব?

১০

বিশ্বব্যাংকের সতর্কবার্তা / বাংলাদেশে চাকরি হারাবে ছয় লাখ মানুষ, বাড়বে দারিদ্র্য

১১

গাজীপুরে নিখোঁজের পরদিন ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল শিশুর মরদেহ

১২

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার করুণ মৃত্যু

১৩

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ৬২৬, নিখোঁজ আড়াই হাজার

১৪

রঙ-তুলিতে সম্প্রীতি ও স্বাধীনতার গল্প, পুরস্কার পেল ১২ শিশু-কিশোর

১৫

রংপুরে ৪ খুনের বিচার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন, ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিতণ্ডা

১৬

৪৭৬ বিদেশি সহ নিখোঁজ দেড় হাজার / নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০

১৭

রোমান্টিক নাটক-সিনেমা নির্মাণ বন্ধে লিগ্যাল নোটিশ

১৮

গণপতি চক্রবর্তীর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ ২৮ আগস্ট

১৯

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

২০