ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ব্যাংক ঋণের ৭৬ শতাংশ ধনীদের করতলগত

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৮ পিএম
ব্যাংক ঋণের ৭৬ শতাংশ ধনীদের করতলগত

ব্যাংক খাতের ঋণ বণ্টনে বড় অংশই চলে যাচ্ছে ধনী শ্রেণির কাছে, যা প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সীমাবদ্ধ সুযোগ তৈরি করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৪ সালে ব্যাংকের মোট ঋণের মধ্যে মাত্র ২ শতাংশ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ। বিপরীতে, ৭৬ শতাংশ ঋণ গেছে কোটিপতি গ্রাহকদের পকেটে।

২০২৪ সালের ডিসেম্বরে ব্যাংক খাতের আমানতের হিসাব সংখ্যা দাঁড়ায় ১৬ কোটি ৩২ লাখ ৪৭ হাজার ৫৩২টি, যেখানে মোট জমা ছিল ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। ২০২৩ সালে এই জমার পরিমাণ ছিল ১৭ লাখ ৪৯ হাজার ১৩২ কোটি টাকা। বছরের ব্যবধানে আমানত বেড়েছে ১ লাখ ৩৪ হাজার ৫৭৯ কোটি টাকা। একই সময়ে ব্যাংকগুলোর ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮৭৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৪৪ হাজার ৫৩৫ কোটি টাকা বেশি।

ব্যাংক ঋণ বণ্টনের চিত্র

ব্যাংক খাতের তথ্য বলছে, মোট ঋণের বড় অংশই ধনী গ্রাহকদের জন্য বরাদ্দ। ২০২৪ সালের ডিসেম্বরে ৫০ কোটি টাকার বেশি ঋণ পেয়েছেন মাত্র ৪ হাজার ২৬৮ জন গ্রাহক। তাদের ঋণের পরিমাণ ৪ লাখ ৮৮ হাজার ৫৬০ কোটি টাকা, যা মোট ঋণের ২৯ শতাংশ। এ ছাড়া ২০ কোটি টাকার বেশি ঋণ পেয়েছেন ১২ হাজার ৩০৬ জন, তাদের কাছে রয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৮৭০ কোটি টাকা বা ৪৩ শতাংশ ঋণ।

অন্যদিকে, নিম্ন আয়ের মানুষ বা লাখ টাকার নিচের ঋণগ্রহীতারা মাত্র ১ দশমিক ৬৮ শতাংশ ঋণ পেয়েছেন। ক্ষুদ্র উদ্যোক্তারা, যারা ১-৫ লাখ টাকার ঋণ নেন, তাদের অংশ মোট ঋণের ৪ দশমিক ৩৯ শতাংশ বা ৭৩ হাজার ৭৯৪ কোটি টাকা।

ক্ষুদ্র ঋণের প্রতিবন্ধকতা

ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী মনে করেন, গ্রামীণ অঞ্চলে ঋণ বিতরণে উচ্চ খরচ এবং কার্যকর ব্যবস্থার অভাব ক্ষুদ্র ঋণগ্রহীতাদের জন্য বড় প্রতিবন্ধকতা। তিনি বলেন, “ব্যাংকগুলো গ্রামীণ এলাকায় ঋণ দিতে আগ্রহী নয়। ফলে ক্ষুদ্র উদ্যোক্তারা বেশি সুদে এনজিও বা অন্যান্য সংস্থার কাছ থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের মতে, ব্যাংকগুলো ক্ষুদ্র ঋণ বিতরণে ফিনটেক প্রতিষ্ঠান এবং এমএফআই সংস্থার ওপর নির্ভরশীল। তবে এ ক্ষেত্রেও ব্যয়বহুল পদ্ধতি ও জনবল সংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

খেলাপি ঋণের প্রভাব

অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জানান, বড় শিল্প ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ সমস্যাকে আরও প্রকট করছে। তিনি বলেন, “বড় ঋণগ্রহীতারা বারবার ঋণ পেয়েও সময়মতো পরিশোধ করছেন না, যা ঋণখাতে অনিয়ম তৈরি করছে। নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে এ ধরনের গ্রাহকদের প্রতি কঠোর হতে হবে।”

সমাধানের পথ

বিশেষজ্ঞরা মনে করেন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা বাড়ানো এবং গ্রামীণ অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্ষুদ্রঋণ বিতরণে আরও কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল্ডেন জিপিএ-৫ পেলো সুনামগঞ্জের কাঙ্ক্ষিতা

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

১৩ বছর পর রাজাকার আজাদের আত্মসমর্পণ ও আপিল, শুনানি ১৭ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

ইলিয়াস আলী গুম মামলা: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানোর আদেশ বহাল

বেড়েই চলেছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল

বাংলাদেশে ফের বাড়ছে সন্তান জন্মহার, ঝুঁকিতে অর্থনীতি

দেশের ইতিহাসে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি ভোট

সামরিক শক্তির প্রচ্ছায়ায় পাকিস্তানের রাজনীতি / আরেকটি অভ্যুত্থানের দিকে কি এগোচ্ছে ইসলামাবাদ?

১০

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে নতুন মোড়: সৌদি-তুরস্ক-পাকিস্তান ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’

১১

ছায়ানটে ‘গাই বাংলার গান’ পর্ষদের সাংস্কৃতিক আয়োজন ‘অন্তর্দাহ’ ১০ আগস্ট

১২

চাঁদে আঘাত হানবে রকেটের টুকরো, বিস্ফোরণের শক্তি ৩ টন বোমার সমান

১৩

একটি গান, একটি সংকেত, আর ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক এক রাত / অপারেশন জ্যাকপট: রক্তে লেখা নৌ-সংগ্রামের মহাকাব্য

১৪

ভৌগোলিক বাধায় থমকে গেল ঢাকার বহু বছরের কূটনৈতিক প্রচেষ্টা / “বাংলাদেশ কখনোই আসিয়ানের সদস্য হতে পারবে না”

১৫

১৭১ দিনের বেকারত্ব: প্রশিক্ষণ বিতর্কে অনড় সরকার

১৬

কীভাবে বাংলাদেশের জুলাইয়ের হতাহতের তালিকা প্রমাণ নিয়ে মারাত্মক প্রশ্ন তুলেছিল

১৭

জুলাই-আগস্টের অভ্যুত্থানে অভিযোগকারীকে আসামি এবং ভিকটিমকে বিবাদী করার অভিযোগ

১৮

জুলাই শহীদ গেজেটে আন্দোলন-বহির্ভূত মৃত্যুর নাম যেভাবে অন্তর্ভুক্ত হলো

১৯

হাঁড়ি জ্বলছে না বাসায়, ঢাকা জুড়ে চরম গ্যাস সংকট

২০