ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির মুক্তির সংগ্রামের অনন্য সোপান

প্রিয়ভূমি প্রতিবেদক
০৭ মার্চ ২০২৬, ১২:৫৬ এএম
০৮ মার্চ ২০২৬, ০৮:৫২ পিএম
ঐতিহাসিক ৭ মার্চ: বাঙালির মুক্তির সংগ্রামের অনন্য সোপান

আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক মহিমান্বিত দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। ১০ লাখেরও বেশি মুক্তিকামী মানুষের উপস্থিতিতে তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

বঙ্গবন্ধুর এই কালজয়ী ভাষণে বাংলার আপামর জনতা খুঁজে পায় স্বাধীনতার চূড়ান্ত দিকনির্দেশনা। ১৮ মিনিটের এই সংক্ষিপ্ত অথচ তেজস্বী ভাষণের পর সারা দেশের মানুষ ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার প্রস্তুতি নিতে শুরু করে। ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদের রক্ত ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

বিশ্ব দরবারে স্বীকৃতি

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কেবল একটি রাজনৈতিক ভাষণ নয়, এটি বাঙালির সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের অনন্য দলিল। ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো) এই ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ (World Documentary Heritage) হিসেবে স্বীকৃতি দেয় এবং একে ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ অন্তর্ভুক্ত করে। এছাড়া ২০১৩ সালে লেখক জ্যাকব এফ ফাইল্ডের ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’ নামক সংকলনে এই ভাষণটি আড়াই হাজার বছরের বিশ্বসেরা অন্যতম যুদ্ধকালীন ভাষণ হিসেবে স্থান পায়। ভাষণটি বিশ্বের অসংখ্য ভাষায় অনূদিত হয়েছে।

সংবিধান ও রাষ্ট্রীয় প্রেক্ষাপট

বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২০ সালে উচ্চ আদালতের নির্দেশনায় দিনটিকে ‘জাতীয় দিবস’ হিসেবে ঘোষণা করা হয় এবং ২০২১ সাল থেকে এটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে আসছিল।

বর্তমান পরিস্থিতি

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ১৬ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ দিবসটির রাষ্ট্রীয় উদযাপন বাতিল করে। একইসঙ্গে নির্বাহী আদেশে এর আগের সরকারি ছুটিও বাতিল করা হয়। ২০২৫ সালে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালিত হয়নি এবং পাঠ্যপুস্তক থেকেও এই ভাষণের অংশ বিশেষ বাদ দেওয়ার খবর পাওয়া গেছে।

বর্তমান নবনির্বাচিত সরকার এ বছর দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করবে কি না, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিগত বছরগুলোতে আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো দিনটি পালন করে আসছে। এমনকি ২০২২ ও ২০২৩ সালে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপিও দলীয়ভাবে দিবসটি পালন করেছিল। আজ রাজধানীসহ সারা দেশে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ঐতিহাসিক এই দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনের বিশ্বজয়, মেসির বিষাদ / ১৬ বছর পর আবার বিশ্বসেরা লা রোখারা

স্থানীয় সরকার নির্বাচন / পরিস্থিতি খারাপ হলে মাঠে থাকবে সেনাবাহিনী, বিধিমালা সংশোধনের উদ্যোগ ইসির

দুদকে ফাইলবন্দি ৮ হাজার অভিযোগ, পদের জন্য ৩২৭ আবেদন

শেখ হাসিনা ও আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

ভাঙছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য, অন্ধকারে প্রশাসন ও সওজ!

জুলাই অভ্যুত্থানের মামলায় নজিরবিহীন জালিয়াতি / জুলাই অভ্যুত্থানের ‘শহীদ’ সৌদি আরবে কর্মরত, অস্তিত্বহীন বাদীর ভুতুড়ে মামলা

ইরাক ছাড়ছে মার্কিন সেনা, অবসান ঘটছে দীর্ঘ ২৩ বছরের অধ্যায়ের

এমবাপ্পেদের ‘শ্বাস রোধ’ করে ফাইনালে স্পেন

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫৯

মা-বাবার হাতে কিশোরী খুন, বস্তাবন্দী করে মোটরসাইকেলে লাশ সড়কে ফেলেন বাবা

১০

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে চাঞ্চল্যকর দাবি / আইনি লড়াই করতেই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা

১১

চট্টগ্রামে অতিবৃষ্টি, ঢল ও ভূমিধসে মৃতের সংখ্যা ৩০

১২

মার্শাল আর্টের আড়ালে বোমার চর্চা: ‘গাজওয়াতুল হিন্দ’ এর প্রস্তুতি নিচ্ছিলেন সাবির

১৩

বগুড়ায় মিল মালিকের হাত-পা বেঁধে নৃসংশ হত্যাকাণ্ড, ট্রান্সফরমারের মালামাল লুট

১৪

সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: লণ্ডভণ্ড মার্কিন দ্বীপপুঞ্জ রোটা ও গুয়াম

১৫

৮ কোটি টাকা বিতরণে পরামর্শক ও আমলাদের খরচ ৫৩ কোটি

১৬

পরকীয়ার অভিযোগে তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, জোরপূর্বক বিয়ে

১৭

খাগড়াছড়িতে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে শাহিনের মৃত্যুদণ্ড

১৮

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

১৯

খাগড়াছড়িতে দুই পক্ষের আধিপত্য বিস্তারের জেরে গোলাগুলি, নিহত ৩

২০