ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা

সাদকপুর গণহত্যা (বুড়িচং, কুমিল্লা)

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ এএম
প্রতীকী ছবি

১৯৭১ সালের ২৫ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এক নৃশংস গণহত্যা সংঘটিত হয়। এই ঘটনায় ১০ জন নিরপরাধ মানুষ শহীদ হন।

ঘটনার পটভূমি ও বিবরণ

২৪ সেপ্টেম্বর রাতে সাদকপুর গ্রামের উদাগাজির বাড়িতে মুক্তিযোদ্ধাদের একটি দল আশ্রয় নেয়। এই খবর পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে পৌঁছলে ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তারা কংশনগর থেকে উদাগাজির বাড়ি আক্রমণ করে। মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়েন। তুমুল যুদ্ধের পর মুক্তিযোদ্ধারা নিরাপদে পিছু হটেন।

যুদ্ধ শেষে পাকিস্তানি বাহিনী উদাগাজির বাড়িতে মুক্তিযোদ্ধাদের খোঁজ করতে থাকে। কাউকে না পেয়ে তারা বাড়ি থেকে সাধারণ মানুষদের উঠানে এনে নৃশংসভাবে গুলি করে হত্যা করে। এই গণহত্যায় ১০ জন নিরীহ মানুষ শহীদ হন। নিহতদের মধ্যে ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন:

  • মোশকত আলী (৩৫)
  • সামছুল হক (৩০)
  • তৌহিদ (২০)
  • কালা মিয়া (৪০)
  • ইয়াছিন মিয়া (৬৫)
  • অহিদ মিয়া (৩৫)
  • আফাজউদ্দিন (৫৫)
  • দুলা মিয়া (৫০)
  • কবির হোসেন (২৬)

শহীদদের মরদেহ সন্ধ্যার পর সাদকপুর ও নিকটবর্তী কণ্ঠনগর এলাকার কয়েকজন বাসিন্দা মিলে ২-৩টি গর্ত খুঁড়ে সমাহিত করে। তবে শহীদ কবির হোসেনের মরদেহ তাঁর আত্মীয়-স্বজনরা চান্দিনার গ্রামের বাড়িতে নিয়ে সমাহিত করেন।

একই দিন কোমাল্লা গ্রামে (বর্তমানে দক্ষিণ শ্যামপুর) পাকিস্তানি সৈন্যরা দেওয়ান আলীকে (পিতা: ওমেদ মিয়া) গুলি করে হত্যা করে।

সূত্র

বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ, ১০ম খণ্ড [তানভীর সালেহীন ইমন]

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ মার্চ ১৯৭১: নাথপাড়ার রক্তগঙ্গা ও বিশ্ববিবেকের গর্জন

৩০ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও বিশ্ববিবেকের জাগরণ

ইতিহাসের অবিনশ্বর নক্ষত্র: শহীদ শাফী ইমাম রুমী

২৯ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও আত্মাহুতির এক নৃশংস অধ্যায়

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ

২৮ মার্চ ১৯৭১: ধ্বংসযজ্ঞের ছাপ আর বাঙালির সুসংগঠিত প্রতিরোধ

২৭ মার্চ ১৯৭১: বিশ্ব জানল, বাংলাদেশ স্বাধীন

২৬ মার্চ ১৯৭১: একটি জাতির রক্তক্ষয়ী সূর্যোদয় ও স্বাধীনতার ঘোষণা

গণহত্যার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ / ২৫শে মার্চের কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

২৫ মার্চ, ১৯৭১: ইতিহাসের কলঙ্কিত কালরাত ও বিভীষিকাময় গণহত্যা

১০

২৪ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন আর চূড়ান্ত প্রস্তুতির দিন

১১

২৫ মার্চের গণহত্যা স্মরণে ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ‘আলোর মিছিল’

১২

২৫ মার্চ ১৯৭১: গণহত্যার কালরাত্রি ও আন্তর্জাতিক স্বীকৃতির লড়াই

১৩

জামায়াতকে বিচারের আওতায় আনার দাবি / একাত্তরের গণহত্যা স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

১৪

২৩ মার্চ ১৯৭১: যেদিন পাকিস্তান দিবস হলো প্রতিরোধের নামে

১৫

২২ মার্চ ১৯৭১: আপসহীন সংগ্রামের ঘোষণা এবং ইয়াহিয়ার নতুন চাল

১৬

২১ মার্চ ১৯৭১: নীতির প্রশ্নে আপসহীন বঙ্গবন্ধু এবং ঘনীভূত সামরিক মেঘ

১৭

২০ মার্চ ১৯৭১: টেবিলে আশার আলো, অন্তরালে গণহত্যার নীল নকশা

১৮

১৯ মার্চ ১৯৭১: সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রথম স্ফুলিঙ্গ ও বীরত্বগাঁথা

১৯

১৮ মার্চ ১৯৭১: জান্তার তদন্ত কমিটি প্রত্যাখ্যান ও বঙ্গবন্ধুর ডাক

২০