ঢাকা শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

বাংলাদেশের পুঁজিবাজারে ভূতের আক্রমণ

সুলাইমান রুবেল
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৬:২০ পিএম
বাংলাদেশের পুঁজিবাজারে ভূতের আক্রমণ

লোকসমাজে একটি কথা প্রচলিত আছে যে, ভূতের পা নাকি সবসময় পেছনে যায়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পুঁজিবাজারেরও ঠিক একই অবস্থা। ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত পুঁজিবাজারে কোনো নিয়ন্ত্রণকারী না থাকাবস্থায় বিনিয়োগকারীদের ব্যাপক অংশগ্রহণ ও আস্থার ফলে সূচক ও লেনদেন বৃদ্ধি পায়। পরে ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর পুঁজিবাজারের অগ্রগতি ভূতের মতো পেছনের দিকে পরিচালিত হচ্ছে।

একটি দেশের অর্থনীতির প্রাণ বা চালিকাশক্তি হলো পুঁজিবাজার ও মুদ্রাবাজার। হাসিনা সরকারের দুঃশাসন আমাদের পুঁজিবাজার ও মুদ্রাবাজার তছনছ করে দেয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর মুদ্রাবাজারের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংকের গভর্নর কর্তৃক যুগান্তকারী কিছু পদক্ষেপের ফলে মুদ্রাবাজার তথা ব্যাংকিং সেক্টরে ব্যাপক অগ্রগতি সাধিত হয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুদ্রাবাজারকে গতিশীল করার লক্ষ্যে নতুন অর্থ ছাপিয়ে বিভিন্ন ব্যাংকে সরবরাহ করেন। বৈদেশিক মুদ্রা আহরণের মাধ্যমেও আমাদের মুদ্রাবাজার শক্তিশালী হতে থাকে, তথাপি বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা গোষ্ঠী থেকে প্রাপ্ত ঋণ আমাদের ব্যাংকিং ব্যবস্থা আরও সংহত করে। এ কৃতিত্বের একমাত্র দাবিদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অথচ তার সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান করছেন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ। এই অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক আইসিবিকে ৪ শতাংশ সুদে প্রদত্ত ৩ হাজার কোটি টাকা ঋণ হতে আহসান এইচ মনসুর পুনরায় আইসিবিকে ঋণ পরিশোধের নামে মুদ্রা বাজারে ২ হাজার কোটি টাকা ফেরত দিতে হয়, উপরন্তু পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের উদ্যোক্তা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক তাদের অংশের একটা শেয়ার বিক্রি করে দেয়, যা পুঁজিবাজারে তারল্য সংকটের সৃষ্টি করে। প্রকারান্তরে মুদ্রাবাজার তারল্য প্রবাহ বৃদ্ধি করে বর্তমান প্রেক্ষাপটে পুঁজিবাজারে প্রয়োজন তারল্য প্রবাহ বৃদ্ধি করা। অথচ বর্তমান কমিশন তা না করে ভূত যেরকম পেছনে হাঁটে, সেরকম হাঁটছে।

বর্তমান কমিশন পুঁজিবাজারে তারল্য প্রবাহ বৃদ্ধি না করে তারল্য সংকট সৃষ্টি করতে যাচ্ছে। তারল্য প্রবাহ বৃদ্ধির একমাত্র উপায় হলো মিউচুয়াল ফান্ড সেক্টরের উন্নয়ন ও উন্নতি। পুঁজিবাজার সংস্কারবিষয়ক সংস্কার কমিশন কর্তৃক সুপারিশকৃত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর সংস্কার বাস্তবায়ন না করে বর্তমান কমিশন তারল্য প্রবাহ সৃষ্টিতে বাধা প্রদান করছে। অথচ বর্তমান কমিশন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ার অনুমোদনের মাধ্যমে বাজারে তারল্য সংকট সৃষ্টিতে সহায়তা প্রদান করছে।

এখানে উল্লেখ্য, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাইট শেয়ারের প্রদত্ত টাকা নিশ্চয়ই বিনিয়োগকারীদের পুঁজিবাজার হতে বিনিয়োগ করতে হবে এবং এই টাকা পুঁজিবাজার হতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে আবার মুদ্রাবাজারে চলে যাবে। কিন্তু বর্তমান কমিশন রেনেটা লিমিটেডকে কনভার্টবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন প্রদানের মাধ্যমে তারল্য সংকট আরও গভীর করার কাজে লিপ্ত আছে। এই মুহূর্তে যদি দ্রুততার সঙ্গে পুঁজিবাজার সংস্কারবিষয়ক কমিশন কর্তৃক সুপারিশকৃত মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা না হয়, তাহলে পুঁজিবাজার আরও গভীর সংকটে পতিত হবে। কিন্তু এ সংস্কারগুলো বাস্তবায়নে বিএসইসির কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই গত সপ্তাহে বাংলাদেশের শেয়ারবাজারের সূচকের যতই বৃদ্ধি হোক না কেন, সামনের দিনগুলোতে তার ধারাবাহিকতা বজায় থাকা প্রশ্নবিদ্ধ এবং যথেষ্ট সন্দেহ বিদ্যমান। কারণ মেয়াদি মিউচুয়াল ফান্ডগুলোর সংস্কার বাস্তবায়নের জন্য ন্যূনতম ছয় থেকে আট মাস সময়ের প্রয়োজন।

সম্ভাব্য আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি ঈদের আগে হয়, তাহলে বর্তমান কমিশন এই সংস্কার আর বাস্তবায়ন করতে পারবে না, তাই বিএসইসিকে অনুরোধ করব যে আপনারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ন্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আমাদের পুঁজিবাজারকে ভূতের হাত থেকে রক্ষা করুন।

লেখক: সুলাইমান রুবেল, বিনিয়োগকারী, ঢাকা

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পাতায় এক বীরের পদচ্ছাপ / নৌ-কমান্ডো এনামুল হক ও অপারেশন জ্যাকপট

দুর্ধর্ষ সাঁতারু মুক্তিবাহিনীর অজানা বীরত্বগাথা

শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন ও মৃত্যুদণ্ড স্থগিতের বিষয়ে একমত যুক্তরাষ্ট্র ও ভারত

ফ্রান্স থেকে বাংলাদেশ / প্রিয়ভূমি’র টানে ৮ নৌসেনার দুঃসাহসিক পলায়ন

ছিনতাইকারীদের ধাক্কা, সড়কে পড়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত

৫ বছরে ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার আশ্বাস অ্যামচেমের

২৭ আগস্ট বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

গ্যাস-কয়লা সংকটে বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র / ৩,৭৫৭ মেগাওয়াট লোডশেডিংয়ে কাবু দেশ

সিরিয়ায় ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই বছরের সীমা তুলে দিল কেন্দ্রীয় ব্যাংক

১০

রুশ সাংস্কৃতিক কেন্দ্রে ‘অপারেশন জ্যাকপট ডে’ স্মারক অনুষ্ঠান ১৬ আগস্ট

১১

গোল্ডেন জিপিএ-৫ পেলো সুনামগঞ্জের কাঙ্ক্ষিতা

১২

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

১৩

১৩ বছর পর রাজাকার আজাদের আত্মসমর্পণ ও আপিল, শুনানি ১৭ আগস্ট

১৪

এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

১৫

ইলিয়াস আলী গুম মামলা: উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৬

সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না দেখানোর আদেশ বহাল

১৭

বেড়েই চলেছে হাম উপসর্গে মৃত্যুর মিছিল

১৮

বাংলাদেশে ফের বাড়ছে সন্তান জন্মহার, ঝুঁকিতে অর্থনীতি

১৯

দেশের ইতিহাসে দ্বিতীয়বার অনুষ্ঠিত হতে যাচ্ছে রাষ্ট্রপতি ভোট

২০