ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার হচ্ছেন গাজী সালাউদ্দিন তানভীর

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৩ পিএম
গাজী সালাউদ্দিন তানভীর

নেতাকর্মীদের একের পর এক বেফাঁস মন্তব্য আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল শুরুতেই। ছিল দুর্নীতির অভিযোগও। ফলে ইমেজ হারাতে বসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথমে এসব আমলে না নিলেও পরে নড়েচড়ে বসে দলটির হাইকমান্ড। তৃতীয় সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয় শৃঙ্খলা কমিটি। নির্দেশ দেওয়া হয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার।

দলটিতে অভিযোগের পাল্লা ভারী যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে পাঠ্যপুস্তক ছাপানোয় কমিশন বাণিজ্য, জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপসহ একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপি। একই সঙ্গে অভিযোগের বিষয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

এনসিপির একটি বিশ্বাসযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তানভীরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দল বিব্রত এবং নেতাকর্মীরা ক্ষুব্ধ। অভিযোগগুলো প্রাথমিকভাবে অনেকটা প্রমাণিত হয়েছে। দলের বড় একটি অংশের মত, তাকে দলে না রাখার পক্ষে। সূত্রটি বলছে, সবকিছু বিবেচনা করে তানভীরকে স্থায়ী বহিষ্কার করার সম্ভাবনাই বেশি।

এনসিপির শীর্ষ পর্যায়ের একজন নেতা বলেন, তানভীরের দায়ভার এনসিপি নেবে না। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে তাকে দলে না রাখার। দলের সাধারণ সভায়ও তাকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠেছে। যারা গাজী সালাউদ্দিন তানভীরকে প্রশ্রয় দিয়েছে, তারাও এখন আর তার দায়ভার নিতে রাজি না।

তানভীরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শৃঙ্খলা কমিটির সদস্য এবং দলের যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। তিনি বলেন, তানভীরকে সাত দিন সময় দেওয়া হয়েছে।

দু-এক দিনের মধ্যেই অভিযোগের জবাব দেবেন বলে জানিয়েছেন তানভীর। তিনি বলেন, আমার বিরুদ্ধে আসা সব অভিযোগই অমূলক। কেউ প্রমাণ করতে পারবে না। এত বেশি ন্যারেটিভ ছড়িয়েছে যে, আমার দল বিব্রত, এটা স্বাভাবিক। আমার বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। আমি এর বিরুদ্ধে মামলাও করেছি।

জানা গেছে, তানভীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব খাটিয়ে কয়েক মাস আগে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে বাণিজ্য করেছেন। কোটি কোটি টাকা নিয়ে ডিসি নিয়োগের তথ্য ফাঁস হওয়ার পর ব্যাপক বিতর্ক ওঠে। বাধ্য হয়ে সরকার ঘটনা তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন করে।

এরপর মার্চে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বাণিজ্যে নতুন করে আলোচনায় আসেন তিনি। অভিযোগ রয়েছে, নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে বই ছাপানোর কাগজ কিনলেই কেবল বই ছাপার ছাড়পত্র দেন তিনি। না কিনলে ছাড়পত্র মেলেনি। আর ওই কাগজ কিনতে টনপ্রতি ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা বেশি দিতে হয়েছে। এর বাইরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ আছে তার বিরুদ্ধে।

১২ সদস্যের শৃঙ্খলা কমিটির প্রধান এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা অভিযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে যেন আমাদের জানায়। এরই মধ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এসব দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১০

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১১

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১২

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৩

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৪

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৫

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

১৬

যেভাবে সমন্বিত ডিজিটাল-রাজনৈতিক নেটওয়ার্কের মাধ্যমে তৈরি করা হয়েছিল ‘গুমচর’

১৭

শাহজালাল বিমানবন্দরের সামনে প্রবাসীর ২০০ গ্রাম স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ

১৮

এনবিআরে বড় রদবদল: একযোগে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

১৯

প্রণোদনার দ্বিতীয় ধাপ: ৪১ হাজার কোটি টাকার ঋণে আরও ১০ ব্যাংকের চুক্তি

২০