ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি আহ্বান

প্রিয়ভূমি প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ১০:৫৮ পিএম
শাহরিয়ার কবিরের মুক্তি চেয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি আহ্বান

বিশিষ্ট সাংবাদিক, লেখক ও মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবিরের দ্রুত মুক্তি এবং তাঁর চিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি জরুরি আহ্বান জানিয়েছে একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

৭৫ বছর বয়সী শাহরিয়ার কবির বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটছে বলে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে তার ওজন আশঙ্কাজনক হারে কমেছে এবং হাঁটাচলায় গুরুতর সমস্যা দেখা দিয়েছে।

গত ৫ জানুয়ারি ২০২৬ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন’ এক বিবৃতিতে শাহরিয়ার কবিরের আটককে বাংলাদেশের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে। সংস্থাটি তার মুক্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জোরালো সুপারিশ করেছে।

এখন যৌথভাবে আরও কয়েকটি সংগঠন বাংলাদেশ সরকারের কাছে তিনটি জরুরি দাবি জানিয়েছে। দাবিগুলো হলো—

এক, শাহরিয়ার কবিরসহ সব প্রবীণ ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ বন্দির দ্রুত মুক্তি প্রদান;

দুই, তাদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা;

তিন, দেশের সব কারাগারে আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা।

এই আহ্বানে স্বাক্ষরকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম, ওয়াচ গ্রুপ বাংলাদেশ, আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক এবং গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্সসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহরিয়ার কবির তার লেখনি ও গবেষণার জন্য দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। তার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন মহল থেকেও ইতোমধ্যে সোচ্চার হয়েছে।

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০