ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
মুক্ত ভাবনামুক্ত চিন্তামুক্তি গাথা

মিট্টিকুলাস পুলিশ হত্যা

লুৎফর রহমান রিটন
০১ জুলাই ২০২৫, ০৪:২৮ পিএম
০১ জুলাই ২০২৫, ০৪:৩৬ পিএম
মিট্টিকুলাস পুলিশ হত্যা

পুলিশ তুমি কেমন আছো?

খুব স্বাভাবিক জীবন যাপন?

পরিবারের বাইরে তোমার

কেউ কি ছিলো? কাছের, আপন?

সহকর্মীর নাম মনে নেই?

চেহারাটাও নেই কি মনে?

তার বিষয়ে বলতে চাও না?

এড়িয়ে যাচ্ছো সংগোপনে!

স্বার্থপরের মতোই তুমি

প্রমোশনের স্মারক নিচ্ছো!

তোমার কলিগ সহকর্মীর

লাশকে তুমি কষ্ট দিচ্ছো!

সহযোদ্ধার উলঙ্গ লাশ

ঝুলন্ত লাশ সেতুর পিলার--

স্বাক্ষ্য দিচ্ছে পুলিশ খুনের

ভয়ালপিশাচ বীভৎসতার...

তোমার ক'জন সহযোদ্ধা

খুন হয়েছে? সংখ্যা কতো?

তালিকাটা প্রকাশ করতে

আজও তোমার শংকা কতো!!

সবাই জানে তুমিও জানো

তিন হাজারের অধিক তাঁরা!

তুমিও চেনো অন ডিউটি

কলিগদেরকে মারলো কারা?

কী বীভৎস মৃত্যু তাঁদের!

থানার ফ্লোরেই শেষের শয্যা...

ডিপার্টমেন্টও তাঁদের নামটা

বলতে চায় না! লজ্জা লজ্জা!!

কমিউনিটি ফিলিংসও নেই?

তোমরা কেমন আজব মানুষ?!?

তোমার মন্ত্রী তোমার সচিব

ওড়ায় মিথ্যে কথার ফানুস....

সাড়ে পাঁচশো থানায় আগুন

আক্রমনের মিট্টিকুলাস--

তোমার কলিগ সহকর্মীর

ছিন্নভিন্ন বীভৎস লাশ...

সহকর্মীর লাশ ডিঙিয়ে

কেমন তোমার বেঁচে থাকা!?

পুলিশ তোমার কপালজুড়ে

ঘোর কলঙ্কের তিলক আঁকা...

সহকর্মীর লাশ তোমাদের

আর্তি জানায় জড়োসড়ো--

'নিহতদের তালিকাতে

আমার নামটা যুক্ত করো'...

—লুৎফর রহমান রিটন

অটোয়া ০১ জুলাই ২০২৫

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অসৎ মানুষের হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে’

১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি পাকিস্তান

২

শহীদ তাজুলের স্মৃতিতে বীর মুক্তিযোদ্ধা ও তরুণ প্রজন্ম

৩

ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারে আখতার হুসেনকে শেষবিদায়

৪

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের ইউনাইটেড রাশিয়া

৫

জামায়াত এমপি নজরুলের বাসায় উদ্ধারকৃত চিঠিতে মরিয়মের যা লেখা

৬

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে নির্যাতন ও প্ররোচনার মামলা

৭

সেপ্টেম্বর অন যশোর রোড: কবিতা, গান ও ক্যানভাসে শরণার্থী জীবনের করুণ আখ্যান

৮

যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান, না মানলে ‘চূড়ান্ত যুদ্ধ’

৯

নজিরবিহীন জালিয়াতি / বাংলাদেশ ব্যাংকে পদ ছাড়াই ৩৬৫ জনের নিয়োগ ও পদোন্নতি

১০

অপ্রতিম হত্যা: কিশোর গ্যাং, অপরাধ চক্র ও পুলিশের ভূমিকা

১১

আজ মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সেপ্টেম্বর অন যশোর রোড’

১২

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’

১৩

আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

১৪

সিঙ্গাপুরেও মিলল বাড়ি ও ব্যাংক হিসাব / সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১০ হাজার কোটি টাকার বিদেশি সম্পদ জব্দ

১৫

​​​​​​​শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার

১৬

মোদী-পেজেশকিয়ান বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে সংলাপ ও নিরাপদ সমুদ্রপথের তাগিদ

১৭

গুলশানে আ’লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

১৮

সমকাল কার্যালয়ে সাবেক ব্যুরো প্রধানের লাশ উদ্ধার

১৯

রংপুরে চার খুন: নেপথ্যে স্থানীয় বিএনপি নেতা, গৃহশিক্ষিকা ও পুলিশ কর্মকর্তা

২০