ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
মুক্ত মনমুক্ত চিন্তামুক্তি গাথা
শহীদ বুদ্ধিজীবী

শেখ হাফিজুল হক হিরু মিয়া

প্রিয়ভূমি ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৫:১৭ পিএম
শেখ হাফিজুল হক হিরু মিয়া

একাত্তরের ২৩ মে ভোরবেলা নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীর তীরঘেঁষা ইতনা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করে। বর্বর সেনারা ঘুমন্ত গ্রামবাসীর ওপর নির্মমভাবে গুলি চালাতে থাকে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গ্রামের দক্ষিণ পাড়া দিয়ে এগিয়ে যান তরুণ শিক্ষক শেখ হাফিজুল হক হিরু মিয়া। গোলগুলির শব্দে আতঙ্কিত হয়ে আরও অনেকে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। ঘাতক সেনারা তাঁদের মধ্য থেকে শেখ হাফিজুল হকসহ আটজনকে আটক করে।

ঘাতক সেনারা গ্রামে ব্যাপক গণহত্যা ও লুটপাট চালায়। তারা আটক শেখ হাফিজুল হকসহ আটজনকে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ার করে। সে দিনের গণহত্যায় ইতনা গ্রামে ৩৯ জন নিরপরাধ মানুষ শহীদ হয়েছিলেন।

তরুণ শিক্ষক শেখ হাফিজুল হক সবার কাছে প্রিয় ছিলেন হিরু স্যার নামে। বাড়িতে সংরক্ষণ করা নোটবুকে তাঁর জন্মতারিখ বাংলায় লেখা ৭ পৌষ, ১৩৫৩ সন। বাবা শামছুল আলম মিয়া ছিলেন সরকারি কর্মকর্তা, মা আজিজা আলম গৃহিণী। তাঁর বাবা মুক্তিযুদ্ধের আগেই এবং মা ১০৩ বছর বয়সে ২০১৬ সালে ইন্তেকাল করেন। আট ভাই ও এক বোনের মধ্যে হাফিজুল ছিলেন মেজ। বড় ভাই সিরাজুল ইসলাম ছিলেন বিমানবাহিনীর পাইলট। সেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, অন্য ভাইয়েরা ব্যবসায়ী। হাফিজুল হক বিয়ে করেননি। তিনি জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) থেকে এইচএসসি ও বিএসসি পাস করেন। ইতনা মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৬৮ সালে শিক্ষকতা শুরু করেন তিনি।

ইতনা গণগ্রন্থাগারের সম্পাদক শেখ আতাউর রহমান জানান, একাত্তরের এপ্রিল মাসের প্রথম দিকে ইতনা মাধ্যমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প হয়। অবসরপ্রাপ্ত সেনা ক্যাপ্টেন নুরুদ্দোহা ও সুবেদার মুন্সি সিদ্দিকুর রহমান মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিতেন। গ্রামের কয়েকজন স্বাধীনতাবিরোধীর মাধ্যমে সে খবর চলে যায় ভাটিয়াপাড়া ও যশোর সেনানিবাসে। পাকিস্তানি সেনাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল ইতনার ওপর। ২৩ মে ভোরে তারা ইতনায় জঘন্যতম গণহত্যা চালায়। এ ছাড়া এ গ্রামের আরও ১১ জন মুক্তিযুদ্ধের বিভিন্ন সময় শহীদ হন।

১৯৯৪ সালে ইতনা গণগ্রন্থাগারের উদ্যোগে গ্রামের ৫০ জন শহীদ স্মরণে ইতনা চৌরাস্তায় শহীদদের নামের তালিকাসংবলিত স্মৃতিফলক নির্মাণ করা হয়। এতে প্রথম নামটিই শহীদ শিক্ষক হাফিজুল হকের। এ ছাড়া আগামী প্রকাশনীর শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থেও তাঁর পরিচিতি রয়েছে। তবে একাত্তরের গণহত্যায় শহীদদের সরকারি তালিকায় ইতনার শহীদদের নাম নেই। এ নিয়ে ক্ষোভ আছে শহীদ পরিবারে।

হাফিজুল হকের ছোট ভাই শমসের ইসলাম বলেন, ইতনা গ্রামে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ও শরণার্থী ক্যাম্প ছিল। একটি তরুণ দল নিয়ে রাতে গ্রাম পাহারা দিতেন হাফিজুল হক। ঘুমাতেন মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পে। তখন তিনি ইতনা ইউনাইটেড ক্লাবের সভাপতি ছিলেন। শিক্ষকতার পাশাপাশি গ্রামের জনকল্যাণকর কাজ, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় নেতৃত্ব দিতেন।

সেই বিভীষিকাময় দিনটির স্মৃতিচারণা করে শমসের ইসলাম বলেন, সেনারা হত্যাযজ্ঞ চালিয়ে চলে যাওয়ার পর মা বলেন, দেখ তো আমার হিরু কই? আমি তখন খুঁজতে গিয়ে দেখি লাশের সারির প্রথমেই আমার ভাই পড়ে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবেদনা জানিয়ে চিঠি, দুই হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন পাঠিয়েছিলেন তাঁদের পরিবারের কাছে।

প্রথম প্রকাশ: প্রথম আলো

অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩১ মার্চ ১৯৭১: নাথপাড়ার রক্তগঙ্গা ও বিশ্ববিবেকের গর্জন

৩০ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও বিশ্ববিবেকের জাগরণ

ইতিহাসের অবিনশ্বর নক্ষত্র: শহীদ শাফী ইমাম রুমী

২৯ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন ও আত্মাহুতির এক নৃশংস অধ্যায়

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা,আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ

২৮ মার্চ ১৯৭১: ধ্বংসযজ্ঞের ছাপ আর বাঙালির সুসংগঠিত প্রতিরোধ

২৭ মার্চ ১৯৭১: বিশ্ব জানল, বাংলাদেশ স্বাধীন

২৬ মার্চ ১৯৭১: একটি জাতির রক্তক্ষয়ী সূর্যোদয় ও স্বাধীনতার ঘোষণা

গণহত্যার বিরুদ্ধে শৈল্পিক প্রতিবাদ / ২৫শে মার্চের কালরাত্রি স্মরণে প্রাচ্যনাটের ‘লালযাত্রা’

২৫ মার্চ, ১৯৭১: ইতিহাসের কলঙ্কিত কালরাত ও বিভীষিকাময় গণহত্যা

১০

২৪ মার্চ ১৯৭১: প্রতিরোধের আগুন আর চূড়ান্ত প্রস্তুতির দিন

১১

২৫ মার্চের গণহত্যা স্মরণে ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে ‘আলোর মিছিল’

১২

২৫ মার্চ ১৯৭১: গণহত্যার কালরাত্রি ও আন্তর্জাতিক স্বীকৃতির লড়াই

১৩

জামায়াতকে বিচারের আওতায় আনার দাবি / একাত্তরের গণহত্যা স্বীকৃতির প্রস্তাব মার্কিন কংগ্রেসে

১৪

২৩ মার্চ ১৯৭১: যেদিন পাকিস্তান দিবস হলো প্রতিরোধের নামে

১৫

২২ মার্চ ১৯৭১: আপসহীন সংগ্রামের ঘোষণা এবং ইয়াহিয়ার নতুন চাল

১৬

২১ মার্চ ১৯৭১: নীতির প্রশ্নে আপসহীন বঙ্গবন্ধু এবং ঘনীভূত সামরিক মেঘ

১৭

২০ মার্চ ১৯৭১: টেবিলে আশার আলো, অন্তরালে গণহত্যার নীল নকশা

১৮

১৯ মার্চ ১৯৭১: সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রথম স্ফুলিঙ্গ ও বীরত্বগাঁথা

১৯

১৮ মার্চ ১৯৭১: জান্তার তদন্ত কমিটি প্রত্যাখ্যান ও বঙ্গবন্ধুর ডাক

২০